পরীক্ষামূলক সংস্করণ

চবিতে আবারও কিং কোবরা উদ্ধার, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র একদিনের ব্যবধানে আবারও একটি বিষাক্ত কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এলাকার কাছ থেকে প্রায় ১২ ফুট লম্বা এই বিশাল সাপটি উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করে ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা সাপটি দেখতে পেয়ে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে নিরাপদে ধরে ফেলে। উদ্ধারকৃত কিং কোবরাটির ওজন প্রায় ৬ কেজি।

বিশ্ববিদ্যালয়ে বারবার কিং কোবরা দেখা যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পাসের পাশের পাহাড়ি এলাকায় বন উজাড়, দখল ও চাষাবাদের কারণে সাপের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসব সাপ লোকালয়ে চলে আসছে।

এর আগে গত শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এলাকা থেকে আরেকটি ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। একের পর এক বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...