পরীক্ষামূলক সংস্করণ

বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু!

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাতে এক হয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ।

তারা নিজেদের রাজনৈতিক দলগুলোকে একীভূত করে নতুন একটি নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে পরাজিত করাই এই ঐক্যের প্রধান লক্ষ্য।

নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে “টুগেদার” (Together), যার নেতৃত্ব দেবেন নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর নেতৃত্ব থেকে ইসরাইলকে বের করে আনা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ইসরাইলকে বর্তমান রাজনৈতিক পথ থেকে সরে নতুন দিশায় এগিয়ে যেতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ এবং বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে চাপের মুখে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু-এর জন্য এই নতুন বিরোধী জোট বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিরোধী শক্তি একতাবদ্ধ হলে আগামী নির্বাচনে ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...