পরীক্ষামূলক সংস্করণ

সংসদে চানাচুরের পুষ্টিগুণ শোনালেন এমপি লিংকন

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন জাতীয় সংসদে চানাচুরের পুষ্টিগুণ তুলে ধরে বিরোধী দলের বাজেট সমালোচনার জবাব দিয়েছেন। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিনব বক্তব্য দেন।

বাজেট নিয়ে বিরোধী দলের নেতিবাচক সমালোচনার জবাব দিতে গিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা কমিটি করার জন্য যদি বরাদ্দ রাখা হতো, তাহলে খুব ভালো হতো।’ চানাচুরের পুষ্টির ডেটা তুলে ধরে তিনি বলেন, ‘নরমাল গুণ যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে। প্রতি ১০০ গ্রাম চানাচুরের মধ্যে ক্যালরি প্রায় ৫০০-৫৫০ কিলোক্যালরি, ফ্যাট আছে ৩৫ গ্রাম, প্রোটিন ১০ গ্রাম, ফাইবার ৫ গ্রাম এবং সোডিয়াম আছে ৮০০ মিলিগ্রাম।’ তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, বিরোধী দল বোঝাতে চাচ্ছে এই বাজেটটা দেখতে ও খেতে চানাচুরের মতো ভালো লাগলেও আসলে কোনো পুষ্টিগুণ নাই; কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টি মোটেও সেরকম নয়।

উল্লেখ্য, এর আগে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এনসিপির নাহিদ ইসলাম কটাক্ষ করে বলেছিলেন, “এই বাজেট দেখতে সুন্দর এবং সাময়িকভাবে আকর্ষণীয় বা ‘খেতে ভালো’ হলেও, এতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মতো প্রয়োজনীয় কোনো ‘পুষ্টিগুণ’ নেই।” মূলত তার এই মন্তব্যের পিঠেই চানাচুরের বৈজ্ঞানিক পুষ্টিগুণ টেনে রসাত্মক জবাব দেন এমপি লিংকন।

এদিন সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘উজিরে খামাখা একজন ছিলেন, তার সঙ্গে টকশো করতে গিয়ে শুনলাম ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছায়া বাজেট করেছেন। তারা বলছিলেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এত বাজেট হয়ে গেল, পাঁচ লাখ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। আমি প্রশ্ন করলাম যে, পাঁচ লাখ কোটি টাকা বাস্তবিক হয়ে থাকলে, তাহলে আপনি মিস্টার খামাখা ৮ লাখ ৩২ হাজার কেন করলেন? আপনি পাঁচ লাখ করলেই পারতেন। ছায়া বাজেটটা কীভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কী অবস্থা।’ সংসদে এমন বাকযুদ্ধ ও চানাচুর-তত্ত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...