পরীক্ষামূলক সংস্করণ

হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে দিল সিয়া! নিজের মেয়ের জন্য ভয়ঙ্কর শাস্তি চাইলেন বাবা-মা!

ভারতের পুনেতে বাগদত্তা সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন চৌধুরী মিলে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে ব্যবসায়ী পুত্র কেতন আগরওয়ালকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিয়ার নিজের বাবা-মা অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হিসেবে তাদের মেয়েকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়ার দাবি জানিয়েছেন।পুনে শহরের ব্যবসায়ী প্রবীণ গোয়েলের একমাত্র কন্যা সিয়া গোয়েলের সঙ্গে আরেক বড় ব্যবসায়ী বিশাল আগরওয়ালের একমাত্র ছেলে কেতন আগরওয়ালের দীর্ঘদিনের পারিবারিক জানাশোনার সূত্রে গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়। দুই পরিবারে সুখের বন্যা বইছিল এবং আগামী নভেম্বরে তাদের জমকালো বিয়ের প্রস্তুতিও চলছিল পুরোদমে। তবে সিয়া গোয়েল তার প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে এক ভয়াবহ পরিকল্পনা সাজান এবং গত ১৮ জুন লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে কেতন আগরওয়ালকে হত্যা করেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি দুটি পরিবারকে সম্পূর্ণভাবে এলোমেলো ও স্তব্ধ করে দিয়েছে। নিজের মেয়ের এমন নৃশংস অপরাধের কথা শোনার পর প্রবীণ গোয়েল হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালে তাকে দেখাশোনা করছেন তার স্ত্রী পুজা গোয়েল ও ছেলে সাহিল গোয়েল।

হত্যাকাণ্ডের পর গণমাধ্যম ও পুলিশের তদন্তে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। সিয়ার পরিবার চেতনের সঙ্গে তার সম্পর্কের কথা আগে থেকেই জানতো বলে আগরওয়াল পরিবারের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গোয়েল পরিবার। সিয়ার মা পুজা গোয়েল সাংবাদিকদের বলেন, ‘কেতনের মৃত্যু একটি নয়, দুটি পরিবারকে এলোমেলো করে দিয়েছে। কেতনের মৃত্যুতে তাদের (আগরওয়াল পরিবার) মতো আমরাও বেদনার্ত।’ কেতনের সঙ্গে চমৎকার সম্পর্কের স্মৃতিচারণ করে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ গোয়েল বলেন, ‘তারা (আগরওয়াল পরিবার) ছেলে হারিয়েছে। কিন্তু কেতন আমাদের কাছেও ছেলের মতোই ছিল। আমরা তাকে অনেক ভালোবাসতাম। অল্পদিনে তার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল, মনে হতো কেতন আমার আরেকটি ছেলে। এমন সম্ভাবনাময়, ভালোবাসার সন্তান হারিয়ে আমরাও শোকে কাতর।’ তিনি আরও বলেন, ‘মেয়ের বিয়েকে সামনে রেখে বাড়ি সংস্কারের কাজ করছিলাম। কেতন এসে বলতো, পাপাজি প্লাম্বিং, মার্বেলের কাজ বা ফার্নিচারের কাজ; যেকোনো কাজে আমাকে বলবেন। আমি সব সামাল দেব। সে কখনো না বলতো না।’

সিয়ার মা পুজা ও ভাই সাহিল গোয়েল দুজনেই পুলিশি জিজ্ঞাসাবাদ ও গণমাধ্যমে স্পষ্ট করেছেন যে তারা চেতনকে কখনোই চিনতেন না এবং সিয়া আগে জানালে তারা এই বিয়ে ভেঙে দিতেন। শুক্রবার পুলিশ সিয়ার ভাই সাহিলকে ডেকে এনে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমানে প্রধান দুই অভিযুক্ত সিয়া ও চেতন ৭ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ সিয়ার ভাই ছাড়াও আরও ৭ জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং দুই পরিবারের সদস্য ও বন্ধুদেরও ডাকার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অপরাধের দৃশ্যপট পুনর্নির্মাণের জন্য পুলিশ লোহাগড় দুর্গের ঠিক যেখান থেকে কেতনকে ধাক্কা দেওয়া হয়েছিল, সেখান থেকে মানুষের আকৃতির একটি বস্তু নিচে ফেলে পরীক্ষা চালিয়েছে। পুলিশ নিশ্চিত হতে চাইছে যে এই ধাক্কাটি চেতন বা সিয়া একা দিয়েছিল নাকি দুজনে মিলে দিয়েছিল। মেয়ের এমন জঘন্য কর্মে ক্ষুব্ধ ও লজ্জিত প্রবীণ গোয়েল ও পুজা গোয়েল অভিন্ন কণ্ঠে বলেন, ‘কেতনকে যে বা যারা লোহাগড় দূর্গে ধাক্কা দিয়ে ফেলেছিল, তাদেরকেও যেন ঠিক সেখান থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এমনকি সে যদি আমাদের মেয়েও হয়।’

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...