পরীক্ষামূলক সংস্করণ

যুদ্ধে ইরানের জয় সমগ্র মুসলিম উম্মাহর বিজয়: হামাস

হামাস-এর লিডারশিপ কাউন্সিলের প্রধান মুহাম্মদ দারবিশ বলেছেন, যুদ্ধক্ষেত্র ও আলোচনার টেবিলে ইরানের অর্জিত ‘বড় ধরনের জয়’ সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিজয় হিসেবে বিবেচিত।

তিনি ইরান-এর সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর জানাজায় অংশ নিতে তেহরান সফর করেন এবং ইরানের নেতৃত্ব ও জনগণের প্রতি সমবেদনা জানান।

হামাস প্রতিনিধিদল ফিলিস্তিনে চলমান সংঘাত, গাজায় মানবিক সংকট এবং পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানায়।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমর্থন অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...