পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

নিউইয়র্ক সিটি-তে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির রাতে গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে কোনি আইল্যান্ড এলাকায়।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এর তথ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ৬, ৭, ১২ ও ১৪ বছর বয়সী চার শিশু রয়েছে। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক, তবে বাকি সাতজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...