নাহিদ রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত ৩০ জুন তিনি এ পদে উন্নীত হন।
এর আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন।
এর আগে নাহিদ রহমান সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমকম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম এবং জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
নাহিদ রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। এছাড়া তিনি ডিএফআই ও দ্য ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি আয়োজিত সিডিএফপি বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন। ব্যাংকিং খাত নিয়ে তার বিভিন্ন গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।



