পরীক্ষামূলক সংস্করণ

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসিকে ‘লুজার’ ও ‘বড় মাপের অভিনেতা’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তার এই মন্তব্য ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে গওহর খান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির তীব্র সমালোচনা করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার, মেসি নয় যেন মেসি। একেবারে নিকৃষ্টতম মানের অভিনেতা।’

গওহর খানের শেয়ার করা ভিডিওতে ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করা হয়। ভিডিওতে ম্যাচের শেষ মুহূর্তের বিতর্কিত ঘটনাগুলো এবং রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়।

ম্যাচে একসময় দুই গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ দিকে টানা তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই প্রত্যাবর্তনের পর রেফারিং, অনফিল্ড সিদ্ধান্ত এবং আর্জেন্টিনার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।

সব বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে গওহর খানের মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। একপক্ষ তার মন্তব্যের সমালোচনা করছেন, অন্যদিকে কেউ কেউ ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তার বক্তব্যের পক্ষে মত দিচ্ছেন।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...