পরীক্ষামূলক সংস্করণ

হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর নৌ-মাইনের আঘাতে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

রোববার (২৬ জুলাই) ইরানের সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ‘ডেফাপ্রেস’ জানিয়েছে, নির্ধারিত রুট থেকে ট্যাংকারটি সরে যাওয়ার কারণেই মাইনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্যাংকারটির পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে, গত ২৬ জুন ইরান সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরানের নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ভিন্ন। ওয়াশিংটন এই পথে অবাধ ও নিরাপদ নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে তেহরান বলছে, এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের নির্ধারিত নেভিগেশন নিয়ম মেনে চলতে হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...