পরীক্ষামূলক সংস্করণ

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল আইনজীবীর, আহত ৪

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাডভোকেট মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুর্ঘটনায় আহত আইনজীবীদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন এবং অ্যাডভোকেট মহসীন রেজা সরকার। আহত অপর একজন আইনজীবীর পরিচয় জানা যায়নি।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী কিশোরগঞ্জের হাওর এলাকায় বেড়াতে আসেন।

সন্ধ্যায় তাঁরা মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমান মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল ও অ্যাডভোকেট ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান খবর

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

আসছে...