পরীক্ষামূলক সংস্করণ

চাঁদপুরে তিন বিচারক প্রত্যাহারের দাবিতে ফের বিক্ষোভ

চাঁদপুরে তিন বিচারককে প্রত্যাহারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এবং সদর সিনিয়র সিভিল জজকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। সংগঠনের নেতারা ও আইনজীবীরা সেখানে বক্তব্য দেন।

সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকরা তাদের কাজে বাধা দিয়েছেন। এ কারণে আইনজীবীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বুধবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আইনজীবীদের কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদীসহ অন্যরা।

পরে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে ১৩ ও ১৪ সেপ্টেম্বর তিন বিচারককে প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন আইনজীবীরা। তারও আগে ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় ওই তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন—চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...