পরীক্ষামূলক সংস্করণ

মাগুরায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে মাগুরা সদর থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসিআইসির সমন্বয়ে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. শাহীন আলম ওরফে শাহীন (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং খালিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাশিনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

আবরার হত্যা: আসামিদের সর্বোচ্চ সাজা বহাল চান পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এখন আপিল বিভাগে শুনানি বাকি। পরিবারের দাবি, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানি করে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রেখে কার্যকর করা হোক।

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পেতে পারে।

মানবিক বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঠিক বিকাশে সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

আসছে...