পরীক্ষামূলক সংস্করণ

নেত্রকোণায় মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪, বহিষ্কার

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল বারী আকন্দ হিরাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে উপজেলার সওদাগর পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সওদাগর পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি কুলিয়াটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে মদন বাজার এলাকায় থাকেন। তাঁর বাবার নাম মৃত আব্দুর রহিম।

আটক অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া এলাকার শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

এদিকে, আব্দুল বারী আকন্দ হিরাকে আটকের বিষয়টি জানার পর জেলা ছাত্রদল তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের আদেশ জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনের সময় বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় থাকলেও সংবিধান সংশোধনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, গণভোট, উচ্চকক্ষ ও জনগণের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা চায় বাংলাদেশ

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনূসকে হেনস্তার ঘটনায় নিউইয়র্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আসছে...