পরীক্ষামূলক সংস্করণ

সাংস্কৃতিক কূটনীতিতে বাংলাদেশ–পাকিস্তানের নতুন উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগের অংশ হিসেবে ১৫ সদস্যের একটি বাংলাদেশি সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। প্রতিনিধিদলে সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী মো. আবদুস সাত্তারও রয়েছেন।

সফরকালে ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টস (পিএনসিএ) ও লোক বিরসায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশের শিল্পীরা। এসব আয়োজনে সংগীত, নৃত্য ও শিল্পকলার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে।

গত বছর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি স্বাক্ষরিত হয়। ওই কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে।

প্রধান খবর

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুর কেন্দ্রের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে।

আসছে...