পরীক্ষামূলক সংস্করণ

বড় সিন্ডিকেটে সরকারদলের সংশ্লিষ্টতা আছে: শফিকুর রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বড় বড় সিন্ডিকেটের পেছনে সরকারি দলের সম্পৃক্ততা রয়েছে, যা অতীতের মতোই বর্তমানেও অব্যাহত আছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে জ্বালানি খাতে তীব্র সংকট চললেও সংসদে সরকারি দলের বক্তব্যে মনে হয় দেশ জ্বালানি প্রাচুর্যে ভাসছে। কিছু অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের উন্নয়নে কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল ও মানবসম্পদ—এই তিন খাতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে বাস্তবে এ তিন খাতই বর্তমানে সংকটে রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...