পরীক্ষামূলক সংস্করণ

মিরপুর-ফার্মগেট মেট্রোতে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১ আগস্ট) সকালে দুটি ঘটনা ঘিরে সাময়িক আতঙ্ক তৈরি হলেও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেছে, বস্তুগুলোতে কোনো ধরনের বিস্ফোরক ছিল না।

ডিএমপি জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকার সন্দেহে পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

পরে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানে কৌটাসদৃশ একটি বস্তু দেখা গেলে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটিকে নিরাপদ করা হয়। এরপর ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছাড়া আর কিছুই ছিল না।

একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরে বোমা থাকার সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা চালায়। পরে নিশ্চিত হওয়া যায়, ওই বস্তার মধ্যেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরবাসীকে সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

এছাড়া যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...