পরীক্ষামূলক সংস্করণ

দেড় মাসের তীব্র সংকটের পর বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাস ধরে চলা তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেশে মোট গ্যাস সরবরাহ বেড়ে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় গ্রিডে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। আগের দিন সোমবার সন্ধ্যা ৬টায় মোট সরবরাহ ছিল ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুট।

গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিএনজি স্টেশন ও সার কারখানাগুলোতে এখনো চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে এসব খাতে সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে।

সংশ্লিষ্টদের মতে, গ্যাস সরবরাহ বৃদ্ধির পেছনে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মঙ্গলবার দুপুরে দুই টার্মিনাল থেকে মোট ৯৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে, যা তাদের সম্মিলিত দৈনিক সক্ষমতার প্রায় ৯০ শতাংশ।

এর আগে সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে সরবরাহ বাড়লেও দেশের মোট চাহিদার তুলনায় এখনো ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সেই হিসাবে মঙ্গলবার দুপুরের সরবরাহের পরও ঘাটতি রয়েছে প্রায় ১ হাজার ১৯০ মিলিয়ন ঘনফুট।

গ্যাস সংকট মোকাবেলায় চলতি সেপ্টেম্বর মাসে মোট ১০টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধি এবং দরপত্র-সংক্রান্ত জটিলতার কারণে সব কটি কার্গো নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৯টি কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো থেকে দুটি এবং খোলাবাজার বা স্পট মার্কেট থেকে আরও পাঁচটি এলএনজি কার্গো কেনা হয়েছে।

নতুন এলএনজি কার্গো আসা এবং মহেশখালীর টার্মিনালগুলোর সরবরাহ বাড়ানোর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। তবে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে আরও এলএনজি প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...