পরীক্ষামূলক সংস্করণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান খবর

যক্ষ্মার নতুন কর্তাও পুরোনো কর্তার পথে

যক্ষ্মা শনাক্তকরণ সফটওয়্যারের লাইসেন্স নবায়নে কিউর ডট এআইকে সরাসরি কাজ দেওয়ার উদ্যোগ ঘিরে দরপত্র, আগের অভিযোগের তদন্ত ও ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মামার বাড়িতে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আসছে...