পরীক্ষামূলক সংস্করণ

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি হয়। এ ঘটনায় গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মঙ্গলবার তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা শ্রীরামকান্দি গ্রামের লোকজনকে খবর দেন। পরে উভয় গ্রামের লোকজন পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

আবরার হত্যা: আসামিদের সর্বোচ্চ সাজা বহাল চান পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এখন আপিল বিভাগে শুনানি বাকি। পরিবারের দাবি, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানি করে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রেখে কার্যকর করা হোক।

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পেতে পারে।

মানবিক বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঠিক বিকাশে সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

আসছে...