পরীক্ষামূলক সংস্করণ

সারের ডিলারশিপ নিয়ে ক্ষোভ, যুবদল নেতা সাদ্দামকে অব্যাহতি

সারের ডিলারশিপ না পেয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার এক দিন পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সাদ্দাম হোসেনকে দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, শনিবার সারের ডিলারশিপ না পাওয়ার ক্ষোভে বিএনপির অঙ্গসংগঠনের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সাদ্দাম হোসেন। তাঁর দাবি, তাঁদের পরিবার প্রায় ৪০ বছর ধরে সারের ব্যবসার সঙ্গে যুক্ত। তবে নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের মূল্যায়ন করা হয়নি।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, “আমি নিজেই দলের সব পদ থেকে গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। জেলা যুবদলের প্যাডে আমাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি আমি দেখেছি।”

প্রধান খবর

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় থাকলেও সংবিধান সংশোধনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, গণভোট, উচ্চকক্ষ ও জনগণের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা চায় বাংলাদেশ

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনূসকে হেনস্তার ঘটনায় নিউইয়র্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আসছে...