পরীক্ষামূলক সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জাজিরায় আটক ১৫ জেলে

শরীয়তপুরের জাজিরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে পৃথক অভিযানে ১৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তিনটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৭ হাজার মিটার মাছ ধরার জাল এবং প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্য দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মাঝিরঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার দিনভর অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৩ জেলেকে আটক করে মাঝিরঘাট নৌ পুলিশ। এ সময় তিনটি ইঞ্জিনচালিত ট্রলার ও প্রায় ৭ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়।

আটক ১৩ জেলের মধ্যে ১০ জনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় এবং বাকি তিনজনের বিরুদ্ধে জাজিরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা ট্রলারগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, নৌ পুলিশ, উপজেলা মৎস্য কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সমন্বয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও দুই জেলেকে আটক করা হয়। পরে জাজিরার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক দুই জেলেকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস এশিয়া পোস্টকে বলেন, দিনব্যাপী অভিযানে ইলিশ শিকারের অভিযোগে ১৩ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পৃথক যৌথ অভিযানে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এ সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রধান খবর

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় থাকলেও সংবিধান সংশোধনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, গণভোট, উচ্চকক্ষ ও জনগণের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা চায় বাংলাদেশ

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনূসকে হেনস্তার ঘটনায় নিউইয়র্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আসছে...